সুপর্ণ

সুপর্ণ বিণ. 1 সুন্দর পাতাওয়ালা (সুপর্ণ বৃক্ষ); 2 সুন্দর পক্ষযুক্ত বা পালকযুক্ত (সুপর্ণ পক্ষী)। ☐ বি. 1 সুন্দর পাখাযুক্ত পাখি 2 গরুড়; 3 মুরগি।

সুপরিচিত

সুপরিচিত বিণ. ভালোভাবে চেনা বা জানা আছে এমন।

সুপথ

সুপথ বি. উত্তম বা সত্ পথ।

সুপক্ব

সুপক্ব বিণ. 1 সম্পূর্ণরূপে পাকা (সুপক্ব ফল); 2 ভালোভাবে বা সম্পূর্ণ সিদ্ধ বা রান্না হয়েছে এমন (সুপক্ব ব্যঞ্জন)।

সুনেত্রা

সুনেত্রা বিণ. স্ত্রী. সুন্দর চোখবিশিষ্টা।

সুনীতি

সুনীতি বি. উত্কৃষ্ট নীতি। ☐ বিণ. (বিরল) উত্কৃষ্ট নীতিযুক্ত; নীতিমান।

সুনিশ্চয়

সুনিশ্চয় বি. 1 সন্দেহাতীত বলে জ্ঞান বা বোধ; 2 উত্তমরূপে নির্ধারণ। ☐ বিণ. (বাং.) সুনিশ্চিত। ☐ ক্রি-বিণ. (বাং.) সঠিকভাবে; অতি অবশ্য।