সুপ্রতিষ্ঠ

সুপ্রতিষ্ঠ, সুপ্রতিষ্ঠিত বিণ. 1 উত্তম বা দৃঢ় প্রতিষ্ঠাযুক্ত; অতি বিখ্যাত; 2 উত্তমরূপে স্হাপিত।

সুপ্রজাবতী

সুপ্রজাবতী বিণ. (স্ত্রী.) বহু সুসন্তান প্রসবকারিণী।

সুপ্রকাশ

সুপ্রকাশ বিণ. স্পষ্টভাবে বা সুন্দরভাবে প্রকাশিত।

সুপুরুষ

সুপুরুষ বি. সুন্দর বা সুগঠিত পুরুষ। ☐ বিণ. (বা.) সুন্দর বা সুগঠিত (সুপুরুষ ব্যক্তি)।

সুপাত্রী

সুপাত্রী বি. স্ত্রী. সুপাত্র । সুপাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র।

সুপাত্র

সুপাত্র বি. বিবাহের ব্যাপারে উত্তম বা কাম্য পাত্র। বি. স্ত্রী. সুপাত্রী।

সুপ্রভা

সুপ্রভা বিণ. (স্ত্রী.) দীপ্তিশালিনী।

সুপ্রভ

সুপ্রভ বিণ. উজ্জ্বল প্রভাযুক্ত।

সুনীল

সুনীল বি. বিণ. চমত্কার বা গাঢ় নীল।