সুবৃষ্টি

সুবৃষ্টি বি. যথোচিত বৃষ্টি (অর্থাত্, অনাবৃষ্টি বা অতিবৃষ্টি নয়)।

সুবুদ্ধি

সুবুদ্ধি বি. সত্ বুদ্ধি, সুমতি। ☐ বিণ. সত্ বুদ্ধিযুক্ত।

সুবিন্যাস

সুবিন্যাস বি. যথাস্হানে সুন্দরভাবে স্হাপন করা বা সাজানো।

সুবিহিত

সুবিহিত বিণ. সঠিক ব্যবস্হার দ্বারা নিষ্পাদিত; ভালোভাবে সম্পন্ন। ☐ বি. উত্তম ব্যবস্হা বা প্রতিকার।

সুবিমল

সুবিমল বিণ. অতিশয় বা সম্পূর্ণ নির্মল।

সুবিপুলা

সুবিপুলা স্ত্রী. সুবিপুল । সুবিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর।

সুবিপুল

সুবিপুল বিণ. অতি প্রকাণ্ড, মস্ত বড়; বিরাট; প্রচুর। স্ত্রী. সুবিপুলা।