স সুবোধ সুবোধ বিণ. 1 সদ্বুদ্ধিসম্পন্ন; 2 প্রাঞ্জল; 3 (ব্যঙ্গে) শান্তশিষ্ট ও আজ্ঞাবহ, গো বেচারা। ☐ বি. উত্তম বুদ্ধি বা জ্ঞান।
স সুবেশা সুবেশা স্ত্রী. (বিণ.) সুবেশ । সুবেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য।
স সুবেশ সুবেশ বিণ. উত্তম পোশাক-পরিহিত। ☐ বি. উত্তম পোশাক; সাজপোশাকের পারিপাট্য। স্ত্রী. (বিণ.) সুবেশা।
স সুব্রহ্মণ্য সুব্রহ্মণ্য বিণ. পূর্ণ ব্রহ্মতেজোময়। ☐ বি. 1 কার্তিকেয়; 2 বৈদিক যজ্ঞের পুরোহিতবিশেষ; 3 পূর্ণ ব্রহ্মতেজ।