সুমতি

সুমতি বিণ. উত্তম মতিগতিবিশিষ্ট বা বুদ্ধিশালী। ☐ বি. উত্তম মতিগতি বা শুভবুদ্ধি।

সুভিক্ষ

সুভিক্ষ বিণ. (স্হানাদি-সম্বন্ধে) প্রচুর ভিক্ষা বা খাদ্যবস্তু মেলে এমন (অর্থাত্ যেখানে দুর্ভিক্ষ বা অজন্মা নেই)।

সুমহান

সুমহত্ (সুমহত, সুমহৎ), সুমহান বিণ. অতি মহত্। স্ত্রী. সুমহতী।

সুমহত

সুমহত্ (সুমহত, সুমহৎ), সুমহান বিণ. অতি মহত্। স্ত্রী. সুমহতী।

সুমন্দ

সুমন্দ বিণ. মধুর ও ধীর; মৃদুমন্দ।

সুমনা

সুমনা বিণ. জ্ঞানবান; মহত্, উদারচেতা; (বাং. স্ত্রী.) ভালো স্বভাববিশিষ্ট। ☐ বি. দেবতা; পণ্ডিত ব্যক্তি।