সুশিক্ষক

সুশিক্ষক বিণ. উত্তম শিক্ষা বা উপদেশ দানকারী; যে শিক্ষক ভালো পড়াতে পারেন।

সুলোচন

সুলোচন বিণ. পুং. সুন্দর চক্ষুযুক্ত। সুলোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা।

সুলোচনা

সুলোচনা বিণ. স্ত্রী. সুন্দর চক্ষুযুক্তা। বিণ. পুং. সুলোচন।

সুলক্ষণা

সুলক্ষণা স্ত্রী. সুলক্ষণ । সুলক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ।

সুলক্ষণ

সুলক্ষণ বিণ. উত্তম লক্ষণযুক্ত। ☐ বি. উত্তম লক্ষণ। স্ত্রী. সুলক্ষণা।

সুরূপা

সুরূপা স্ত্রী. সুরূপ । সুরূপ বিণ. সুন্দর রূপবিশিষ্ট; রূপবান; সুশ্রী; সুগঠন।

সুশাসিত

সুশাসিত বিণ. ন্যায়সংগত বা নিরপেক্ষ বা উপযুক্তভাবে শাসিত।

সুশাসন

সুশাসন বি. ন্যায়সংগত বা নিরপেক্ষ শাসন।