সুসম্পন্ন

সুসম্পন্ন বিণ. উত্তমরূপে নিষ্পন্ন; অতিশয় সংগতিশালী বা সমৃদ্ধ।

সুসমঞ্জস

সুসমঞ্জস বিণ. অত্যন্ত সংগত বা যোগ্য (সুসমঞ্জস নীতি বা পরিকল্পনা)।

সুসভ্যা

সুসভ্যা স্ত্রী. সুসভ্য। সুসভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য।

সুসভ্য

সুসভ্য বিণ. যথোচিত বা অতিশয় সভ্য। স্ত্রী. সুসভ্যা।

সুসজ্জিতা

সুসজ্জিতা স্ত্রী. সুসজ্জিত । সুসজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন।

সুসজ্জিত

সুসজ্জিত বিণ. পরিপাটিরূপে সাজানো হয়েছে বা সেজেছে এমন। স্ত্রী. সুসজ্জিতা।

সুসংস্কৃত

সুসংস্কৃত বি. 1 উত্তমরূপে মেরামত করা বা সংশোধন করা হয়েছে এমন; 2 উত্তমরূপে মার্জিত বা বিন্যস্ত; 3 অতি ভদ্র বা সভ্য (সুসংস্কৃত রুচি ও দৃষ্টিভঙ্গি)।

সুসংলগ্ন

সুসংলগ্ন বিণ. সুষ্ঠুভাবে মিলিত বা সংযুক্ত (সুসংলগ্ন কার্যকারণ-সূত্র)।

সুসংযত

সুসংযত বিণ. যথোচিত বা অতিশয় সংযমপূর্ণ; সুনিয়ন্ত্রিত।