সুঁদরি

সুঁদরি, (বর্জি.) সুঁদরী [ sun̐dari, (barji.) sun̐darī ] বি. সুন্দরবনের গাছবিশেষ বা তার কাঠ। [সং. সুন্দরী]।

সুইচ

সুইচ [ suica ] বি. ইলেকট্রিক যন্ত্র বাতি পাখা ইত্যাদি চালাবার বোতামবিশেষ। [ইং. switch]।

সুঁই

সুই, সুঁই [ sui, sum̐i ] বি. সূচি, সুচ। [সং. সূচী]।

সুহাসিনী

সুহাসিনী বিণ. স্ত্রী. সুহাস । সুহাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি।

সুহাস

সুহাস বিণ. সুন্দর হাসিযুক্ত। ☐ বি. সুন্দর হাসি। বিণ. স্ত্রী. সুহাসিনী।

সুস্বপ্ন

সুস্বপ্ন বি. মনোরম বা শুভসূচক স্বপ্ন; সুখস্বপ্ন।

সুস্মিতা

সুস্মিতা স্ত্রী. সুস্মিত । সুস্মিত বিণ. সুন্দর মৃদুহাস্যযুক্ত।