সুজি

সুজি [ suji ] বি. রেঁধে খাওয়ার মোটা গোধূমচূর্ণবিশেষ। [দেশি]।

সুজনি

সুজনি [ sujani ] বি. কারুকার্যযুক্ত বিছানার মোটা চাদরবিশেষ। [ফা. সোজনী]।

সুচ

সুচ [ suca ] বি. সেলাই করার জন্য সরু ও তীক্ষ্ণ লোহার শলাকা, ছুঁচ। [সং. সূচী]।

সুখোদয়

সুখোদয় [ sukhōdaẏa ] বি. সুখের অনুভব বা আরম্ভ। [সং. সুখ + উদয়]।

সুখৈশ্বর্য

সুখৈশ্বর্য [ sukhaiśbarya ] বি. সুখ ও ধনসম্পত্তি। [সং. সুখ + ঐশ্বর্য]।

সুখিনী

সুখিনী স্ত্রী. সুখী । সুখী [ sukhī ] (-খিন্) বিণ. 1 সুখযুক্ত; 2 সন্তুষ্ট; 3 সুখভোগে অভ্যস্ত, বিলাসী। [সং. সুখ + ইন্]।

সুখী

সুখী [ sukhī ] (-খিন্) বিণ. 1 সুখযুক্ত; 2 সন্তুষ্ট; 3 সুখভোগে অভ্যস্ত, বিলাসী। [সং. সুখ + ইন্]। স্ত্রী. সুখিনী।

সুখিত

সুখিত [ sukhita ] বিণ. সুখপ্রাপ্ত, তৃপ্ত। [সং. সুখ + ইত]।