সুদখোর

সুদখোর বিণ. বি. কুসীদজীবী, সুদগ্রহণপূর্বক ঋণদানকারী।  

সুদি

সুদি1 বিণ. 1 সুদসংক্রান্ত; 2 সুদের (সুদি কারবার)। সুদি2[ sudi2] বি. শুক্লপক্ষ (তু. বদি=কৃষ্ণপক্ষ)। [হি. সুদী তু. সং. শুদ্ধ]।

সুদ

সুদ [ suda ] বি. গৃহীত ঋণের পরিমাণের উপর যে-মূল্য নেওয়া হয়, বৃদ্ধি, কুসীদ (সুদে-আসলে)। [ফা. সুদ]। সুদখোর বিণ. বি. কুসীদজীবী, সুদগ্রহণপূর্বক ঋণদানকারী। সুদসুদ্ধ বিণ. সুদসমেত। সুদি1 বিণ. 1 সুদসংক্রান্ত; 2 সুদের (সুদি কারবার)।

সুতহিবুক

সুতহিবুক [ suta-hibuka ] বি. (জ্যোতিষ.) বিবাহানুষ্ঠানের পক্ষে প্রশস্ত যোগবিশেষ। [সং. সুত + হিবুক]।

সুতলি

সুতলি1 [ sutali ] দ্র সুতা1। সুতলি2 [ sutali ] বি. সরু দড়ি বা সুতো। [বাং. সুতা (সং. সূত্র) + লি]।

সুধম্বী

সুধম্বী (-ম্বিন্) বি. 1 নিপুণ ধনুর্ধর; 2 মহাযোদ্ধা।

সুধম্বা

সুধম্বা [ sudhambā ] (-ম্বন্) বিণ. বি. 1 শ্রেষ্ঠ বা উত্তম ধনুর্ধর। ☐ বি. পৌরাণিক রাজাবিশেষ। [সং. সু + ধনু + অনঙ্ (আগম)]। সুধম্বী (-ম্বিন্) বি. 1 নিপুণ ধনুর্ধর; 2 মহাযোদ্ধা।

সুদ্ধ

সুদ্ধ [ suddha ] বিণ. 1 সমেত (সবসুদ্ধ); 2 পর্যন্ত (বাড়িখানাসুদ্ধ গিয়েছে); 3 সম্বন্ধযুক্ত (দেশসুদ্ধ লোক)। [তু. হি. সুদ্ধাঁ: সম্ভবত সং. ‘শুদ্ধ’ ও ‘সহিত’ শব্দের মিলনজাত]।

সুতি

সুতি বিণ. কার্পাস সুতোয় তৈরি (সুতিবস্ত্র)।