সুধা
সুধা1 [ sudhā ] বি. 1 অমৃত; 2 জ্যোত্স্না (সুধাকর); 3 চুন (সুধাধবল)। [সং. সু + √ ধে (পানার্থক) অথবা (চুন অর্থে) √ ধা + অ + আ]। সুধাংশু, সুধাকর বি. চাঁদ। সুধাপাত্র বি. অমৃতের পাত্র। সুধাপান বি. 1 অমৃতপান; 2 (ব্যঙ্গে) মদ্যপান। সুধাধবলিত বিণ. চুনকাম করা হয়েছে এমন। সুধাময় বিণ. অমৃতপূর্ণ; মধুর। স্ত্রী. সুধাময়ী। সুধামাখা বিণ. 1 অমৃতে প্রলিপ্ত; 2 অতি মধুর। সুধামুখ বিণ. সুন্দরমুখবিশিষ্ট। সুধারুচি বিণ. সুধার মতো স্বাদু। সুধাসব বি. সুধাতুল্য মধু বা মদ্য। সুধাসার বি. অমৃতবৃষ্টি। [সুধা + আসার]। সুধাসমুদ্র, সুধাসিন্ধু বি. সপ্তসমুদ্রের অন্যতম। সুধা2, সুধানো [ sudhā2, sudhānō ] (জিজ্ঞাসা অর্থে) শুধা ও শুধানো -র...