সুধাসব

সুধাসব বি. সুধাতুল্য মধু বা মদ্য।

সুন্দর

সুন্দর [ sundara ] বিণ. 1 সুদৃশ্য, শোভন (সুন্দর ছবি); 2 রূপবান (সুন্দর পুরুষ); 3 মনোহর (সুন্দর গন্ধ)। [সং. √ সুন্দ্ + অর]। সুন্দরী বিণ. (স্ত্রী.) রূপবতী। ☐ বি. 1 রূপবতী নারী; 2 সুন্দরবনের গাছবিশেষ, সুঁদরি।

সুন্দউপসুন্দের লড়াই

সুন্দউপসুন্দের লড়াই — দানব ভ্রাতৃদ্বয় সুন্দ ও উপসুন্দের অদম্য প্রতাপে দেবকুল বিষণ বিপাকে পড়লে ব্রহ্মা তিলোত্তমাকে সৃষ্টি করে ভ্রাতৃদ্বয়ের কাছে প্রেরণ করেন, এবং তিলোত্তমাকে লাভার্থ তাঁরা দুজনে দ্বন্দ্বযুক্ত করে উভয়েই নিহত হন; (আল.) যে যুদ্ধে উভয় পক্ষেরই বিনাশ অবশ্যম্ভাবী; দুই তুল্যবিক্রম প্রতিদ্বন্দ্বীর পরস্পর সংঘর্ষ; বিষম গৃহযুদ্ধ।

সুন্দ

সুন্দ [ sunda ] বি. 1 অসুরবিশেষ; 2 বানরবিশেষ। [সং. √ সুন্দ্ + অ]। সুন্দউপসুন্দের লড়াই — দানব ভ্রাতৃদ্বয় সুন্দ ও উপসুন্দের অদম্য প্রতাপে দেবকুল বিষণ বিপাকে পড়লে ব্রহ্মা তিলোত্তমাকে সৃষ্টি করে ভ্রাতৃদ্বয়ের কাছে প্রেরণ করেন, এবং তিলোত্তমাকে লাভার্থ তাঁরা দুজনে দ্বন্দ্বযুক্ত করে উভয়েই নিহত হন; (আল.) যে যুদ্ধে উভয় পক্ষেরই বিনাশ অবশ্যম্ভাবী; দুই তুল্যবিক্রম প্রতিদ্বন্দ্বীর পরস্পর সংঘর্ষ; বিষম গৃহযুদ্ধ।

সুধী

সুধী [ sudhī ] বি. 1 পণ্ডিত, বিদ্বান বা জ্ঞানী ব্যক্তি; 2 উত্তম বুদ্ধি। ☐ বিণ. সুবুদ্ধিযুক্ত। [সং. সু + ধী]।

সুধাসিন্ধু

সুধাসমুদ্র, সুধাসিন্ধু বি. সপ্তসমুদ্রের অন্যতম।

সুধাসমুদ্র

সুধাসমুদ্র, সুধাসিন্ধু বি. সপ্তসমুদ্রের অন্যতম।

সুধাসার

সুধাসার বি. অমৃতবৃষ্টি। [সুধা + আসার]।