স সুপ্তা সুপ্তা স্ত্রী. সুপ্ত। সুপ্ত [ supta ] বিণ. 1 নিদ্রিত (সুপ্ত সিংহ); 2 (গৌণ অর্থে) অব্যক্ত, চাপা, প্রচ্ছন্ন (সুপ্ত প্রেম, সুপ্ত চিত্ত, গুপ্ত প্রতিভা)। [সং. √ স্বপ্ + ত]।
স সুপুরি সুপারি, (কথ্য) সুপুরি [ supāri, (kathya) supuri ] বি. (প্রধানত পানের সঙ্গে চিবিয়ে খাওয়ার) মুখশুদ্ধিকর ফলবিশেষ বা তার গাছ, গুবাক (গুয়া), পূগফল। [দেশি]।
স সুপারি সুপারি, (কথ্য) সুপুরি [ supāri, (kathya) supuri ] বি. (প্রধানত পানের সঙ্গে চিবিয়ে খাওয়ার) মুখশুদ্ধিকর ফলবিশেষ বা তার গাছ, গুবাক (গুয়া), পূগফল। [দেশি]।
স সুন্নত সুন্নত [ sunnata ] বি. মুসলমান ও ইহুদিদের মধ্যে প্রচলিত লিঙ্গ ত্বকচ্ছেদরূপ সংস্কারবিশেষ। [আ. সুন্নত্]।