ষ ষড়জ ষড়জ, ষড়্জ [ ṣaḍ়ja, ṣaḍ়ja ] বি. (সংগীতে) স্বরগ্রামের প্রথম স্বর, ‘সা’। [সং. ষট্ + √ জন্ + অ]।
ষ ষড়ঙ্গ ষড়ঙ্গ [ ṣaḍ়ṅga ] বি. ১. মস্তক হস্তদ্বয় কোমর ও চরণদ্বয়-দেহের এই ছয় অঙ্গ; ২. শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ-বেদের এই ছয় অবয়ব বা আনুষঙ্গিক শাস্ত্র; ৩. ছয় বেদাঙ্গ; ৪. গোমূত্র গোময় দুগ্ধ দধি ঘৃত গোরোচনা-এই ছয়টি মাঙ্গল্য দ্রব্য। ☐ বিণ. ছয় আয়ুক্ত। [সং. ষট্ + অঙ্গ়]।