শক্তিহীন

শক্তিহীন বিণ. শক্তি নেই এমন, দুর্বল। স্ত্রী. শক্তিহীনা। বি. শক্তিহীনতা।

শতরূপা

শতরূপা বি. 1 সরস্বতীদেবী; 2 ব্রহ্মার কন্যা সাবিত্রী। ☐ বিণ. শতবর্ণে বা বহুবর্ণে বা বহু রূপে শোভিতা (‘শতরূপা এই কুসুমের মাসে’)।

শক্তিময়ী

শক্তিময়ী স্ত্রী. শক্তিময় বিণ. শক্তিশালী।

শক্তিময়

শক্তিময় বিণ. শক্তিশালী। স্ত্রী. শক্তিময়ী।

শক্তিবর্ধক

শক্তিবর্ধক বিণ. যাতে শক্তি বা জোর বাড়ে (শক্তিবর্ধক ওষুধ)।

শক্তিআরাধনা

শক্তিপূজা, শক্তিআরাধনা বি. কালী দুর্গা প্রভৃতি স্ত্রী-দেবতার আরাধনা।

শক্তিশেল

শক্তিশেল বি. রাবণের ‘শক্তি’-নামক অনিবার্য ও মারাত্মক অস্ত্রবিশেষ যার আঘাতে লক্ষণ ধরাশায়ী ও প্রায় নিহত হয়েছিলেন।

শক্তিশালিতা

শক্তিমত্তা, শক্তিশালিতা বি. শক্তিমান, শক্তিশালী বিণ. শক্তি আছে এমন, বলবান।