শত
শত [ śata ] বি. ১ সংখ্যা। ☐ বিণ. 1 1 সংখ্যক; 2 বহু বা বিবিধ (শতরকম বায়না); 3 অসংখ্য (‘শতরূপে শতবার’: রবীন্দ্র)। শতক বিণ. শতসংখ্যাযুক্ত। ☐ বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]। শতকরা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)। শতকিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা। শতকোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)। শতক্রতু বি. (একশত ক্রতু অর্থাত্ যজ্ঞ করেছিলেন বলে) ইন্দ্র। শতখানেক বি. বিণ. একশো বা তার কাছাকাছি। শতগ্রন্হি বিণ. একশত বা বহু গ্রন্হিযুক্ত...