শত্রুজিত

শত্রুজয়ী (-য়িন্), শত্রুজিত্ (শত্রুজিৎ), শত্রুঞ্জয় বিণ. শত্রুদমনকারী; শত্রুর বিরুদ্ধে জয়লাভকারী।

শত্রুঞ্জয়

শত্রুজয়ী (-য়িন্), শত্রুজিত্, শত্রুঞ্জয় বিণ. শত্রুদমনকারী; শত্রুর বিরুদ্ধে জয়লাভকারী।

শত্রুজয়ী

শত্রুজয়ী (-য়িন্), শত্রুজিত্, শত্রুঞ্জয় বিণ. শত্রুদমনকারী; শত্রুর বিরুদ্ধে জয়লাভকারী।

শত্রুঘ্ন

শত্রুঘ্ন বিণ. শত্রুধ্বংসকারী। ☐ বি. সুমিত্রার গর্ভজাত দশরথের চতুর্থ পুত্র।

শত্তুর

শত্রু, (কথ্য) শত্তুর [ śatru, (kathya) śattura ] বি. 1 মনে মনে বা প্রকাশ্যে ঘৃণা করে কিংবা ক্ষতিসাধন করে এমন ব্যক্তি; অরি, বৈরী; 2 প্রতিপক্ষ, বিপক্ষ। [সং. √ শদ্ + রু]।

শত্রু

শত্রু, (কথ্য) শত্তুর [ śatru, (kathya) śattura ] বি. 1 মনে মনে বা প্রকাশ্যে ঘৃণা করে কিংবা ক্ষতিসাধন করে এমন ব্যক্তি; অরি, বৈরী; 2 প্রতিপক্ষ, বিপক্ষ। [সং. √ শদ্ + রু]। শত্রুঘ্ন বিণ. শত্রুধ্বংসকারী। ☐ বি. সুমিত্রার গর্ভজাত দশরথের চতুর্থ পুত্র। শত্রুজয়ী (-য়িন্), শত্রুজিত্, শত্রুঞ্জয় বিণ. শত্রুদমনকারী; শত্রুর বিরুদ্ধে জয়লাভকারী। শত্রুতা বি. শত্রুর মতো আচরণ, বৈরিতা; তীব্র প্রতিকূলতা। শত্রুনাশ বি. শত্রু ধ্বংস করা। শত্রুপক্ষ বি. বিপক্ষ, প্রতিপক্ষ। শত্রুবিনাশ শত্রুনাশ এর অনুরূপ। শত্রুমিত্র-ভেদ বি. কে বন্ধু কে শত্রু তা বিচার; আত্মপরবিচার। শত্রুহীন, নিঃশত্রু বিণ. 1 শত্রু নেই এমন; 2 সমস্ত শত্রুকে বিনাশ করা হয়েছে এমন।

শতক

শতক বিণ. শতসংখ্যাযুক্ত। ☐ বি. 1 শতসংখ্যা; 2 শতাব্দ (সপ্তদশ শতক); 3 একশোটি বস্তুর সমষ্টি (জীবনীশতক); 4 একশো শ্লোক বা কবিতা সংবলিত কাব্য (সদ্ভাবশতক)। [সং. শো + উতচ্]।

শতকরা

শতকরা ক্রি-বিণ. বিণ. প্রতি একশতে, শতের অনুপাতে (শতকরা হারে)।

শতকিয়া

শতকিয়া বি. এক থেকে একশো পর্যন্ত গণনা।

শতকোটি

শতকোটি বিণ. 1 একশো কোটি সংখ্যা; 2 (আল.) অসংখ্য (শতকোটি প্রণাম)।