শব্দ
শব্দ [ śabda ] বি. 1 আওয়াজ, ধ্বনি (কী শব্দ হল?); 2 অর্থসূচক ধ্বনি, অক্ষর বা অক্ষরসমষ্টি (বাক্যের শব্দ)। [সং. √ শব্দ্ + অ]। শব্দকোশ, শব্দকোষ বি. অভিধান, শব্দাভিধান। শব্দতত্ত্ব বি. ভাষার শব্দাদি সংক্রান্ত তত্ত্ব। শব্দতরঙ্গ বি. যে তরঙ্গায়িত গতির সাহায্যে শব্দ বা ধ্বনি বাহিত হয়, sound wave. শব্দদ্বৈত বি. একই শব্দ পরপর দুবার ব্যবহার; পরপর ব্যবহৃত একই শব্দ, যুগ্মশব্দ। শব্দবহ বি. 1 বাতাস; 2 আকাশ। ☐ বিণ. শব্দ বহনকারী। শব্দবিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা। শব্দবেধী (-ধিন্), শব্দভেদী (-দিন্) বিণ. শব্দ শুনে লক্ষ্যভেদে সমর্থ (শব্দভেদী বাণ)। শব্দব্রহ্ম বি. 1 শব্দরূপ বা শব্দাত্মক ব্রহ্ম; 2 বেদ। শব্দযোজনা বি. বাক্যে শব্দ যোগ...