শব্দাতীত

শব্দাতীত বিণ. শব্দদ্বারা প্রকাশ করা যায় না এমন, অনির্বচনীয়।

শব্দহীনতা

শব্দহীনতা বি. শব্দহীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য।

শব্দহীন

শব্দহীন বিণ. শব্দ নেই এমন, নিঃশব্দ, নীরব; ধ্বনিশূন্য। বি. শব্দহীনতা।

শব্দবিন্যাস

শব্দবিন্যাস বি. যথাস্হানে শব্দস্হাপনপূর্বক বাক্যরচনা।

শব্দবহ

শব্দবহ বি. 1 বাতাস; 2 আকাশ। ☐ বিণ. শব্দ বহনকারী।

শব্দশক্তি

শব্দশক্তি বি. অভিধা লক্ষণা ব্যঞ্জনা প্রভৃতি শব্দের অর্থবোধিকা বৃত্তি।

শব্দশ

শব্দশ, (বর্জি.) শব্দশঃ ক্রি-বিণ. শব্দানুসারে, শব্দের হিসাবে।

শব্দরূপ

শব্দরূপ বি. বিভিন্ন বিভক্তি ও বচনে শব্দের রূপ।

শব্দরচনা

শব্দরচনা বি. শব্দ তৈরি; নতুন শব্দ তৈরি করা।