শরণাগত

শরণাগত, শরণাপন্ন, শরণার্থী বিণ. বি. আশ্রয়প্রার্থী। স্ত্রী. শরণাগতা, শরণাপন্না, শরণার্থিণী।

শরণ্য

শরণ্য বিণ. 1 রক্ষাকর্তা; 2 রক্ষণে সমর্থ।

শরণ্যা

শরণ্যা বিণ. শরণ্য -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. দুর্গা।

শরণ

শরণ [ śaraṇa ] বি. 1 আশ্রয় (‘তোমার চরণ করব শরণ’: ‘মরণ মাঝারে শরণ দাও হে’: রবীন্দ্র); 2 গৃহ; 3 আশ্রয়দাতা, রক্ষক (দীনশরণ)। [সং. √ শৃ + অন]। শরণাগত, শরণাপন্ন, শরণার্থী বিণ. বি. আশ্রয়প্রার্থী। স্ত্রী. শরণাগতা, শরণাপন্না, শরণার্থিণী। শরণ্য বিণ. 1 রক্ষাকর্তা; 2 রক্ষণে সমর্থ। শরণ্যা বিণ. শরণ্য -র স্ত্রীলিঙ্গে। ☐ বি. দুর্গা।

শরাহত

শরাহত বিণ. তিরের আঘাতে আহত।

শরাঘাত

শরাঘাত বি. তির বা বাণের আঘাত (শরাঘাতে আহত রাজহংস)।

শরসন্ধান

শরসন্ধান বি. 1 ধনুকে বাণ যোজনা; 2 বাণ নিক্ষেপ।

শরজাল

শরজাল বি. 1 বাণসমূহ; 2 একসঙ্গে নিক্ষিপ্ত অসংখ্য তির।

শরমোচন

শরক্ষেপ, শরক্ষেপণ, শরত্যাগ, শরনিক্ষেপ, শরমোচন বি. লক্ষ্য বিদ্ধ করার উদ্দেশ্যে তির ছোড়া।