শস্ত্রপাণি
শস্ত্রধর, শস্ত্রধারী (-রিন্), শস্ত্রপাণি, শস্ত্রভৃত্, শস্ত্রী (-স্ত্রিন্) বিণ. বি. অস্ত্রধারী; যোদ্ধা।
শস্ত্র
শস্ত্র [ śastra ] বি. 1 (মূলত) যে প্রহরণ হাতে ধরে অর্থাত্ নিক্ষেপ না করে আঘাত করা হয় (তু. অস্ত্র); প্রহরণ; 2 অস্ত্র; 3 কারিগরি কাজের জন্য প্রয়োজনীয় লৌহ তৈরি যন্ত্রপাতি; 4 শল্য চিকিত্সার অস্ত্র। [সং. √ শস্ + এ]। শস্ত্রজীবী (-বিন্), শস্ত্রাজীব বিণ. বি. যুদ্ধব্যবসায়ী, যোদ্ধা, সৈনিক। শস্ত্রধর, শস্ত্রধারী (-রিন্), শস্ত্রপাণি, শস্ত্রভৃত্, শস্ত্রী (-স্ত্রিন্) বিণ. বি. অস্ত্রধারী; যোদ্ধা। শস্ত্রবিদ্যা বি. অস্ত্রচালনা-বিদ্যা।