শাখা
শাখা [ śākhā ] বি. 1 গাছের ডাল; 2 বাহু; 3 অংশ (রাজবংশের শাখা); 4 গ্রন্হাদির যে-কোনো অংশ; 5 বৃহত্ বস্তু বা বিষয় থেকে উত্পন্ন অপেক্ষাকৃত ক্ষুদ্র বস্তু বা বিষয় (শাখানদী); 6 অংশ, একদেশ (নানা শাখায় বিভক্ত ভাষা)। [সং. √ শাখ্ + অ + আ]। শাখাচ্যুত বিণ. গাছের ডাল থেকে পতিত (শাখাচ্যুত পক্ষীশাবক)। শাখাধ্যায়ী (-য়িন্) বি. বেদের যে-কোনো শাখা অধ্যয়নকারী। শাখানদী বি. বড়ো নদী থেকে উত্পন্ন ছোটো নদী। শাখাপ্রসারী (-রিন্) বিণ. নানা শাখায় বিস্তার লাভ করে এমন। শাখামৃগ বি. বাঁদর। শাখাস্তরাল বি. গাছের ডালের আড়াল। শাখী (-খিন্) বি. বৃক্ষ। ☐ বিণ. ডালবিশিষ্ট।