শাক
শাক [ śāka ] বি. 1 রেঁধে খাবার যোগ্য লতাবৃক্ষপত্রাদি (নটে শাক, কলমি শাক); 2 পুরাণোক্ত দ্বীপবিশেষ; 3 সেগুন গাছ; 4 শকাব্দ। [সং. √ শক্ + অ]। শাক দিয়ে মাছ ঢাকা — নিন্দনীয় কাজ গোপনের ব্যর্থ চেষ্টা করা। শাকপাতা বি. বিভিন্ন শাক; (আল.) নিরামিষ ও অকিচিঞ্চিত্কর আহার্য। শাকভাত, শাকান্ন বি. উপকরণহীন বা ব্যঞ্জনাদি বর্জিত শাক ও ভাত; অত্যন্ত দরিদ্রের উপযোগী সামান্য খাদ্য। শাকসবজি বি. তরিতরকারি।