শাপ
শাপ [ śāpa ] বি. অন্যের ক্ষতি বা অমঙ্গল কামনা বা তা উচ্চারণ, অভিসম্পাত, অভিশাপ। [সং. √ শপ্ + অ]। শাপগ্রস্ত বিণ. শাপের ফলে দুর্দশাপন্ন; অভিশপ্ত। স্ত্রী. শাপগ্রস্তা। শাপভ্রষ্ট বিণ. শাপের ফলে হীনজন্মপ্রাপ্ত। স্ত্রী. শাপভ্রষ্টা। শাপমুক্তি বি. অভিশাপ থেকে মুক্তিলাভ। শাপমোচন বি. অভিশাপ খণ্ডন। শাপা ক্রি. অভিশাপ দেওয়া। শাপশাপান্ত বি. 1 শাপমোচন, শাপভঙ্গ; 2 (বাং.) সর্বরকম অভিশাপ (শাপশাপাস্ত করা)। শাপিত বিণ. শাপগ্রস্ত, শাপপ্রাপ্ত।
শান্তিরক্ষা
শান্তিরক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদ বিসংবাদ ইত্যাদি হতে না দেওয়া।
শান্তি
শান্তি [ śānti ] বি. 1 শমগুণ, প্রশান্তি, উদ্বেগহীনতা, স্হিরতা (মানসিক শান্তি); 2 লালসাহীনতা, নিস্পৃহতা, বাসনা কামনার দমন, প্রবৃত্তিদমন (লোভের শান্তি, ক্রোধের শান্তি); 3 উপশম, নিবৃত্তি (রোগের শান্তি); 4 উপদ্রবহীনতা (শান্তিরক্ষা, আপদের শান্তি); 5 অবসান (যুদ্ধের শান্তি); 6 যুদ্ধাবসান (শান্তিস্হাপন); 7 কল্যাণ (শান্তিস্বস্ত্যয়ন); 8 বিশ্রাম (শান্তিলাভের জন্য শয়ন)। [সং. √ শম্ + তি]। শান্তিজল বি. শান্তির জন্য মন্ত্রপূত জল যা উপাসকদের কল্যাণকামনায় তাদের দেহে ছিটানো হয়। শান্তিপাঠ বি. শান্তিকামনায় মন্ত্রাদি পাঠ। শান্তিপ্রিয় বিণ. (স্বভাবত) নিরুপদ্রবে থাকতে ভালোবাসে এমন। শান্তিরক্ষক বিণ. শান্তি রক্ষা করে এমন। ☐ বি. কোতোয়াল; পুলিশ। শান্তিরক্ষা বি. (প্রধানত সাধারণের জীবন) উপদ্রব থেকে রক্ষা; পুলিশের কাজ; বিবাদ বিসংবাদ...