শাল
শাল1 [ śāla1 ] বি. 1 বৃহত্ শূল (শালে চড়ানো); 2 শেল; 3 (আল.) মর্মান্তিক কষ্ট বা দুঃখ (‘হৃদয়ে রহিল শাল’: ক. ক.)। [সং. শল্য]। শাল2 [ śāla2 ] বি. 1 গৃহ (ঘোড়াশাল, হাতিশাল); 2 কারখানা (কামারশাল)। [সং. শালা]। শাল3 [ śāla3 ] বি. শীত নিবারণের জন্য ব্যবহৃত (সচ. পশমের) চাদরবিশেষ। [ফা. শাল]। শালওয়ালা বি. শালবিক্রেতা। শালকর বি. 1 শালবিক্রেতা; 2 যে শাল মেরামত করে বা ধোয়। শাল4 [ śāla4 ] বি. 1 বড়ো গাছবিশেষ বা তার কাঠ; 2 শোলজাতীয় বড়ো মাছবিশেষ। [সং. √ শাল্ + অ]। শালতি বি. শালগাছের গুঁড়ি দিয়ে তৈরি ছোটো কিন্তু দ্রুতগামী নৌকাবিশেষ। শালনির্যাস বি. ধুনো।...