শালা
শালা1 [ śālā1 ] বি. 1 স্হান, আলয়, আগার (অতিথিশালা, পাঠশালা, ধর্মশালা); 2 ঘর, কক্ষ (ঢেঁকিশালা, গোশালা); 3 কারখানা (কামারশালা); 4 ভাণ্ডার (শস্যশালা)। [সং. √ শল্ + অ + আ]। শালা2 [ śālā2 ] বি. 1 শ্যালক, পত্নীর ভ্রাতা বা তত্স্হানীয় ব্যক্তি, সম্বন্ধী (শালাবাবুর দোকান); 2 গালিবিশেষ। [সং. শ্যালক]। শালি, (বর্জি.) শালী বি. (স্ত্রী.) 1 শ্যালিকা, পত্নীর ভগিনী বা তত্স্হানীয় নারী; 2 গালিবিশেষ। শালিজ, শালিবউ বি. (স্ত্রী.) শ্যালকের পত্নী।