শাস্য

শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়।

শাসনকর্তা

শাসনকর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি।

শাসন

শাসন [ śāsana ] বি. 1 দমন (দুষ্টের শাসন); 2 সুব্যবস্হার সঙ্গে প্রতিপালন (প্রজাশাসন); 3 পরিচালনা (রাজ্যশাসন); 4 রাজ্য-পরিচালনা (ইংরেজ শাসন); 5 নিয়ন্ত্রণ, সংযমন (ইন্দ্রিয়শাসন); 6 উপদেশ, নির্দেশ, আজ্ঞা, চিঠি (শাস্ত্রের শাসন, ধর্মের শাসন); 7 আজ্ঞাপত্র, সনদ (তাম্রশাসন); 8 তিরস্কার, শান্তিদান (পুত্রকে শাসন); 9 বন্ধন (নিয়মের শাসন)। [সং. √ শাস্ + অন]। শাসনকর্তা (-র্তৃ) বি. যে শাসন করে; নৃপতি, গভর্নর, রাজপ্রতিনিধি ইত্যাদি। শাসনতন্ত্র বি. রাজ্যশাসন প্রণালী, দেশশাসন প্রণালী। শাসনবিধি বি. শাসন করার নিয়ম, সংবিধান। শাসনাধীন বিণ. শাসকের এলাকাভুক্ত। শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়। শাসিত বিণ. শাসন বা পরিচালন করা হয়েছে এমন (স্বয়ংশাসিত প্রতিষ্ঠান)। স্ত্রী. শাসিতা।

শালুক

শালুক, (বর্জি.) শালূক [ śāluka, (barji.) śālūka ] বি. 1 পদ্মাদির মূল; 2 (বাং.) কুমুদ, পদ্মের নাল। [সং. √ শাল্ + উক, ঊক]।

শালিনী

শালিনী (গৌরবশালিনী) স্ত্রী. শালী [ śālī ] (-লিন্) বিণ. যুক্ত, বিশিষ্ট, সম্পন্ন (অর্থশালী, সম্পদশালী)। [সং. √ শাল্ + ইন্]।

শালী

শালী [ śālī ] (-লিন্) বিণ. যুক্ত, বিশিষ্ট, সম্পন্ন (অর্থশালী, সম্পদশালী)। [সং. √ শাল্ + ইন্]। স্ত্রী. শালিনী (গৌরবশালিনী)।

শালিধান

শালিধান [ śālidhāna ] বি. হৈমন্তিক ধান (শালিধানের চিঁড়ে)। দ্র শালি2।

শাসনীয়

শাসনীয়, শাস্য বিণ. 1 শাসনযোগ্য; 2 দণ্ডনীয়; 3 শিক্ষণীয়।