শাহি

শাহি বিণ. রাজকীয়, বড়োমানুষি, নবাবি (শাহি চালচলন)।

শাহ

শাহ [ śāha ] বি. বাহশাহ, নৃপতি; পারস্যরাজের উপাধি। [ফা.]। শাহজাদা বি. রাজকুমার। শাহজাদি বি. (স্ত্রী.) রাজকুমারী। শাহানশাহ বি. রাজাধিরাজ। শাহি বিণ. রাজকীয়, বড়োমানুষি, নবাবি (শাহি চালচলন)।

শিউরা

শিউরা, শিউরানো [ śiurā, śiurānō ] যথাক্রমে শিহরা ও শিহরানো -র কথ্যরূপ (‘তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে’: রবীন্দ্র; শিউরে ওঠা)।

শাহেনশাহ

শাহেনশা, শাহেনশাহ [ śāhēnaśā, śāhēnaśāha ] বি. শাহানশাহ, রাজাধিরাজ। [দ্র শাহ্]।

শাহেনশা

শাহেনশা, শাহেনশাহ [ śāhēnaśā, śāhēnaśāha ] বি. শাহানশাহ, রাজাধিরাজ। [দ্র শাহ্]।