শিকা

শিকা, (কথ্য) শিকে [ śikā, (kathya) śikē ] বি. দ্রব্যাদি রাখবার জন্য দড়ি বা তারে তৈরি ঝুলন্ত আধারবিশেষ (শিকায় তোলা দইয়ের হাঁড়ি, লেপতোশক শিকেয় তুলে রাখা)। [সং. শিক্য-তু. হি. ছীংকা]। শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্হগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)।

শিকলি

শিকল, (কথ্য ও কাব্যে) শিকলি [ śikala, (kathya ō kābyē) śikali ] বি. শৃঙ্খল; নিগড় (শিকলে বাঁধা)। [সং. শৃঙ্খল]।

শিকল

শিকল, (কথ্য ও কাব্যে) শিকলি [ śikala, (kathya ō kābyē) śikali ] বি. শৃঙ্খল; নিগড় (শিকলে বাঁধা)। [সং. শৃঙ্খল]।

শিকড় গাড়া

শিকড় গাড়া ক্রি. বি. (আল.) অনড়ভাবে প্রতিষ্ঠিত হওয়া, কোথাও পাকাপাকিভাবে অবস্হান করা।

শিকড়

শিকড় [ śikaḍ় ] বি. বৃক্ষাদির মূল। [দেশি]। শিকড় গাড়া ক্রি. বি. (আল.) অনড়ভাবে প্রতিষ্ঠিত হওয়া, কোথাও পাকাপাকিভাবে অবস্হান করা।

শিককাবাব

শিককাবাব বি. লোহার সরু শলাকায় বিদ্ধ করে ঝলসে প্রস্তুত মাংসের খাবারবিশেষ।

শিক

শিক [ śika ] বি. 1 ছড়, লোহা বা কাঠের সরু দীর্ঘ দণ্ড (ছাদ ঢালাইয়ের জন্য লোহার শিক); 2 গরাদ (জানালার শিক); 3 শলাকা, শূল (শিককাবাব)। [ফা. সীখ্]। শিককাবাব বি. লোহার সরু শলাকায় বিদ্ধ করে ঝলসে প্রস্তুত মাংসের খাবারবিশেষ।

শিউলি

শিউলি1, (বর্জি.) শিউলী [ śiuli1, (barji.) śiulī ] বি. খেজুর গাছ কেটে রস সংগ্রহকারী হিন্দু জাতিবিশেষ। [দেশি]। শিউলি2 [ śiuli2 ] বি. শেফালিকা ফুল বা তার গাছ। [সং. শেফালি-তু. প্রাকৃ. সেহালী]। শিউলিতলা বি. শিউলি গাছের তলদেশ।

শিউরানো

শিউরা, শিউরানো [ śiurā, śiurānō ] যথাক্রমে শিহরা ও শিহরানো -র কথ্যরূপ (‘তৃণকুসুম শিউরেছিল শিশিরজলে’: রবীন্দ্র; শিউরে ওঠা)।