শিক্ষায়তন

শিক্ষায়তন বি. শিক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, স্কুল কলেজ ইত্যাদি।

শিক্ষিতা

শিক্ষিতা স্ত্রী. শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন।

শিক্ষিত

শিক্ষিত বিণ. শিক্ষাপ্রাপ্ত (শিক্ষিত মন); বিদ্বান; শিক্ষা করা হয়েছে এমন। স্ত্রী. শিক্ষিতা।

শিক্ষা

শিক্ষা [ śikṣā ] বি. 1 চর্চা অভ্যাস প্রভৃতির দ্বারা আয়ত্তীকরণ (অস্ত্রশিক্ষা, অসিশিক্ষা, সীবনশিক্ষা); 2 বিদ্যাভ্যাস, অধ্যয়ন (বিজ্ঞানশিক্ষা); 3 জ্ঞানার্জন, বিদ্যার্জন (শিক্ষার অগ্রগতি); 4 উপদেশ, নির্দেশ (শাস্ত্রের শিক্ষা, এই গল্প পড়ে কী শিক্ষা পেলে?); 5 অভিজ্ঞতা, জ্ঞান (জীবনে অনেক শিক্ষাই পেয়েছি); 6 আক্কেল, তিক্ত অভিজ্ঞতা (পরোপকার করতে গিয়ে খুব শিক্ষা পেয়েছি); 7 দণ্ড, শাস্তি (লোকটাকে উচিত শিক্ষা দেওয়া দরকার); 8 (সং.) উচ্চারণবিষয়ক বেদাঙ্গ গ্রন্হবিশেষ। [সং. √ শিক্ষ্ + অ + আ]। শিক্ষাকর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা। শিক্ষাকেন্দ্র বি. শিক্ষাদান ও গ্রহণের স্হান। শিক্ষাগুরু, শিক্ষাদাতা (-তৃঃ বি. শিক্ষক। শিক্ষাদীক্ষা বি. 1...

শিক্ষিকা

শিক্ষিকা স্ত্রী. শিক্ষক [ śikṣaka ] বিণ. বি. শিক্ষাদাতা, অধ্যাপক, গুরু, উপদেষ্টা, মাস্টার। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + অক]।

শিক্ষক

শিক্ষক [ śikṣaka ] বিণ. বি. শিক্ষাদাতা, অধ্যাপক, গুরু, উপদেষ্টা, মাস্টার। [সং. √ শিক্ষ্ + ণিচ্ + অক]। স্ত্রী. শিক্ষিকা। শিক্ষকতা বি. শিক্ষকের বৃত্তি বা পদ।

শিকারি

শিকারি, (বর্জি.) শিকারী বি. বিণ. যে শিকার করে।

শিকেয় তুলে রাখা

শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্হগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)।

শিকে

শিকা, (কথ্য) শিকে [ śikā, (kathya) śikē ] বি. দ্রব্যাদি রাখবার জন্য দড়ি বা তারে তৈরি ঝুলন্ত আধারবিশেষ (শিকায় তোলা দইয়ের হাঁড়ি, লেপতোশক শিকেয় তুলে রাখা)। [সং. শিক্য-তু. হি. ছীংকা]। শিকেয় তুলে রাখা ক্রি. বি. (আল.) স্হগিত রাখা, বন্ধ রাখা (পড়াশুনো একেবারে শিকেয় তুলে রেখেছ যে)।