শিক্ষানবিশ

শিক্ষানবিশ বিণ. বি. (প্রধানত কারিগরি বিদ্যার) শিক্ষার্থী; যে কাজ শিখছে।

শিক্ষাবিদ

শিক্ষাবিদ বিণ. বি. শিক্ষা সম্বন্ধে জ্ঞান আছে এমন।

শিক্ষাব্রতী

শিক্ষাব্রতী বিণ. বি. শিক্ষাই যাঁর জীবনের ব্রত, শিক্ষায় নিবেদিত মন।

শিখণ্ড

শিখণ্ড, শিখণ্ডক [ śikhaṇḍa, śikhaṇḍaka ] বি. 1 ময়ূরপুচ্ছ; 2 শিখা, চূড়া; 3 কাকপক্ষ, জুলপি। [সং. শিখিন্ + √ অম্ + ড, + ক]। শিখণ্ডিক বি. মোরগ। শিখণ্ডী (-ণ্ডিন্) বি. 1 ময়ূর; 2 (মহাভারতে) দ্রুপদরাজের পুত্র; 3 (আল.) যার আড়ালে থেকে অন্যায় কাজ করা হয়। ☐ বিণ. শিখণ্ডযুক্ত। স্ত্রী. শিখণ্ডিনী।

শিক্ষাকর

শিক্ষাকর বি. দেশের বা রাজ্যের মধ্যে শিক্ষাদানের ব্যবস্হা করার জন্য সরকারকে প্রদেয় কর বা খাজনা।

শিকার

শিকার [ śikāra ] বি. 1 অস্ত্রাদির সাহায্যে স্বাধীনভাবে বিচরণকারী জীবজন্তু হত্যা, মৃগয়া; 2 মৃগয়ালব্ধ প্রাণী (সারাদিনে একটিও শিকার জুটল না); 3 (আল.) হত্যা লুণ্ঠন প্রভৃতি দুষ্কর্মের লক্ষ্য, নিরীহ ব্যক্তি, victim (গুণ্ডামির শিকার)। [ফা. শিকার্]। শিকারি, (বর্জি.) শিকারী বি. বিণ. যে শিকার করে।