শ শিঞ্জিত শিঞ্জন, শিঞ্জিত1 [ śiñjana, śiñjita1 ] বি. নূপুর ইত্যাদির শব্দ, ভূষণধ্বনি। [সং. √ শিঞ্জ্ + অন, ত]। শিঞ্জিত2 [ śiñjita2 ] বিণ. মুখর, শব্দকারী (‘নূপরশিঞ্জিত পদ’: রবীন্দ্র)। [সং. শিঞ্জা + ইত]।
শ শিঞ্জন শিঞ্জন, শিঞ্জিত1 [ śiñjana, śiñjita1 ] বি. নূপুর ইত্যাদির শব্দ, ভূষণধ্বনি। [সং. √ শিঞ্জ্ + অন, ত]। শিঞ্জিত2 [ śiñjita2 ] বিণ. মুখর, শব্দকারী (‘নূপরশিঞ্জিত পদ’: রবীন্দ্র)। [সং. শিঞ্জা + ইত]।
শ শিঙি শিঙি, (বর্জি.) শিঙ্গি [ śiṅi, (barji.) śiṅgi ] বি. মাথায় সরু দাঁড়াওয়ালা মাগুরজাতীয় জিয়লমাছবিশেষ। [সং. শৃঙ্গী]।
শ শিঙে শিঙা, (বর্জি.) শিঙ্গা, (কথ্য) শিঙে [ śiṅā, (barji.) śiṅgā, (kathya) śiṅē ] বি. ফুঁ দিয়ে বাজাবার জন্য শিং-এর তৈরি বা শিং-এর আকারবিশিষ্ট ধাতুনির্মিত বাদ্যযন্ত্রবিশেষ। [সং. শৃঙ্গ]। শিঙাদার বি. যে শিঙা বাজায়। শিঙা ফোঁকা ক্রি. বি. (আল.) মরে যাওয়া।
শ শিঙা শিঙা, (বর্জি.) শিঙ্গা, (কথ্য) শিঙে [ śiṅā, (barji.) śiṅgā, (kathya) śiṅē ] বি. ফুঁ দিয়ে বাজাবার জন্য শিং-এর তৈরি বা শিং-এর আকারবিশিষ্ট ধাতুনির্মিত বাদ্যযন্ত্রবিশেষ। [সং. শৃঙ্গ]। শিঙাদার বি. যে শিঙা বাজায়। শিঙা ফোঁকা ক্রি. বি. (আল.) মরে যাওয়া।
শ শিখী শিখী [ śikhī ] (-খিন্) বি. ময়ূর। [সং. শিখা1 + ইন্]। স্ত্রী. শিখিনী। শিখিধ্বজ, শিখিবাহন বি. দেবসেনাপতি কার্তিকেয়।
শ শিখা শিখা1 [ śikhā1 ] বি. 1 চূড়া, শীর্ষদেশ; 2 টিকি (শিখাবন্ধন); 3 আগুনের শিষ (অগ্নিশিখা, দীপশিখা)। [সং. √ শী + খ + আ]। শিখা2 [ śikhā2 ] দ্র শেখা।