শিব
শিব [ śiba ] বি. 1 শুভ, মঙ্গল; 2 মহাদেব, মহেশ। ☐ বিণ. 1 শুভদ, শুভদায়ক; 2 সুখদায়ক; 3 রম্য, সুন্দর। [সং. √ শী + ব]। শিব গড়তে বাঁদর গড়া (আল.) খুব ভালো কিছু করতে গিয়ে খারাপ কিছু করে ফেলা। শিবচতুর্দশী বি. ফাল্গুনমাসের কৃষ্ণচতুর্দশী। শিবজ্ঞান বি. শুভজ্ঞান; সমস্তই শুভ বা মঙ্গল-এই ধারণা; শুভাশুভকালজ্ঞাপক শাস্ত্র। শিবত্ব বি. শিবের চরিত্র ও ব্যক্তিত্ব। শিবত্ব. প্রাপ্তি বি. মৃত্যু। শিবনেত্র বি. ধ্যানী শিবের মতো ঊর্ধ্ব দৃষ্টি। শিবপুরী, শিবলোক বি. 1 শিবের বাসস্হান; 2 কৈলাস; 3 বারাণসী। শিবপ্রিয়া বি. দুর্গাদেবী। শিববাহন বি. বৃষ, ষাঁড়। শিবরাত্রি বি. শিব চতুর্দশীর রাত্রি। শিবরাত্রির সলতে (আল.) একমাত্র সন্তান বা জীবিত...