শিলারস

শিলারস বি. বৃক্ষবিশেষের সুগন্ধি নির্যাস, শৈলেয়।

শিলাবৃষ্টি

শিলাবৃষ্টি বি. বৃষ্টির সঙ্গে করকাপাত, শিলসহ বৃষ্টিপাত।

শিলাপট্ট

শিলাপট্ট বি. পাথরের পাটা; মশলা বাটবার শিল।

শিলাজতু

শিলাজতু বি. 1. শিলীভূত জান্তব পদার্থবিশেষ; 2 পার্বত্য উপধাতুবিশেষ, bitumen.

শিলা

শিলা [ śilā ] বি. 1 প্রস্তর, পাথর (শিলান্যাস); 2 ছোটো পাথর, করকা (শিলাবৃষ্টি)। [সং. √ শিল্ + অ + আ]। শিলাজতু বি. 1. শিলীভূত জান্তব পদার্থবিশেষ; 2 পার্বত্য উপধাতুবিশেষ, bitumen. শিলাপট্ট বি. পাথরের পাটা; মশলা বাটবার শিল। শিলাবৃষ্টি বি. বৃষ্টির সঙ্গে করকাপাত, শিলসহ বৃষ্টিপাত। শিলারস বি. বৃক্ষবিশেষের সুগন্ধি নির্যাস, শৈলেয়। শিলালিপি বি. পাথরে খোদিত লেখন। শিলাময় বিণ. পাথরে গড়া, পাষাণনির্মিত।

শিল

শিল1 [ śila1 ] বি. কৃষিক্ষেত্রে পড়ে-থাকা ধান ইত্যাদি শস্য সংগ্রহ; উঞ্ছবৃত্তি। [সং. √ শিল্ + অ]। দ্র শিলোঞ্ছ। শিল2 [ śila2 ] বি. 1 মশলাদি বাটবার শিলাপট্ট বা প্রস্তরফলক (শিলনোড়া); 2 হিমশিলা, করকা (শিল পড়া); 3 শানপাথর। [সং. শিলা]।

শিরিস

শিরীষ1, শিরিস [ śirīṣa1, śirisa ] বি. আঠা। সিরিশ দ্র।

শিরীষ

শিরীষ1, শিরিস [ śirīṣa1, śirisa ] বি. আঠা। সিরিশ দ্র। শিরীষ2 [ śirīṣa2 ] বি. বৃক্ষবিশেষ বা তার অতি কোমল ফুল। [সং. √ শৃ + ঈষ]।

শিরায়শিরায়

শিরায়-শিরায় ক্রি-বিণ. রক্তের প্রতিটি কোণে, রক্তের মধ্যে।