শ্রুতিগম্য

শ্রুতিগম্য, শ্রুতিগোচর বিণ. শোনা যায় বা শোনা যেতে পারে এমন (‘বাসুকির নাভিশ্বাস শ্রুতিগম্য হল অচিরাত্’: সু. দ.)।

শ্রুতমাত্র

শ্রুতমাত্র ক্রি-বিণ. শোনামাত্র, শোনার সঙ্গে সঙ্গে।

শ্রুত

শ্রুত [ śruta ] বিণ. 1 শোনা হয়েছে এমন; 2 প্রসিদ্ধ, বিখ্যাত (শ্রুতকীর্তি)। ☐ বি. (গুরুপররম্পরায় লব্ধ) জ্ঞান, বেদ। [সং. √ শ্রু + ত]। শ্রুতকীর্তি বিণ. বিখ্যাত, যশস্বী। শ্রুতধর দ্র শ্রুতি। শ্রুতপূর্ব বিণ. পূর্বে শ্রুত। শ্রুতমাত্র ক্রি-বিণ. শোনামাত্র, শোনার সঙ্গে সঙ্গে। শ্রুতলিখন বি. শুনে শুনে লেখা।

শ্রীহীন

শ্রীহীন বিণ. 1 শোভাসৌন্দর্যহীন; 2 সৌভাগ্যহীন।

শ্রীল

শ্রীল বিণ. সৌভাগ্যবান, লক্ষ্মীমন্ত (বিশেষত মান্য পুরুষের নামের পূর্বে প্রযুক্ত)।