শিশু
শিশু1 [ śiśu1 ] বি. শিংশপা গাছ বা তার কাঠ। [সং. শিংশপা]। শিশু2 [ śiśu2 ] বি. 1 অতি অল্পবয়স্ক বা আট বত্সরের অনধিকরস্ক বালক বা বালিকা; 2 শাবক (ছাগশিশু)। ☐ বিণ. (বাং.) অতি অল্পবয়স্ক বা অল্পবয়স্কা (শিশুপুত্র, শিশুকন্যা)। [সং. √ শো + উ]। শিশুকাল বি. বাল্য, শৈশব। শিশুপালন বি. শিশুদের উপযুক্তভাবে বড়ো করে তোলা। শিশুপ্রকৃতি, শিশুস্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। ☐ বি. শিশুর স্বভাব। শিশুরোগ বি. শিশুদের অসুখ। শিশুসাহিত্য বি. শিশুদের জন্য রচিত সাহিত্য। শিশুসুলভ বিণ. 1 শিশুতুল্য; 2 অপক্ববুদ্ধি, ছেলেমানুষি। শিশুহৃদয় বি. শিশুর মতো সরল হৃদয়। ☐ বিণ. শিশুর মতো সরল অন্তঃকরণবিশিষ্ট।