শিষ্টতা

শিষ্টতা বি. শিষ্ট [ śiṣṭa ] বিণ. 1 ভদ্র (শিষ্ট সমাজ, শান্তশিষ্ট, শিষ্ট ব্যবহার); 2 সুশীল, সুবোধ; 3 নীতিমান; 4 শিক্ষিত; 5 মার্জিত (শিষ্ট ভাষা)। [সং. √ শাস্ + ত]।

শিষ্টা

শিষ্টা স্ত্রী. শিষ্ট [ śiṣṭa ] বিণ. 1 ভদ্র (শিষ্ট সমাজ, শান্তশিষ্ট, শিষ্ট ব্যবহার); 2 সুশীল, সুবোধ; 3 নীতিমান; 4 শিক্ষিত; 5 মার্জিত (শিষ্ট ভাষা)। [সং. √ শাস্ + ত]।

শিশুসুলভ

শিশুসুলভ বিণ. 1 শিশুতুল্য; 2 অপক্ববুদ্ধি, ছেলেমানুষি।

শিশুস্বভাব

শিশুপ্রকৃতি, শিশুস্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। ☐ বি. শিশুর স্বভাব।

শিশুপ্রকৃতি

শিশুপ্রকৃতি, শিশুস্বভাব বিণ. শিশুসুলভ সরল স্বভাববিশিষ্ট। ☐ বি. শিশুর স্বভাব।

শিশুপালন

শিশুপালন বি. শিশুদের উপযুক্তভাবে বড়ো করে তোলা।