শীতকাতুরে

শীতকাতুরে বিণ. শীতে সহজেই কাতর হয় এমন, শীত সহ্য করতে পারে না এমন।

শীতালু

শীতার্ত, শীতালু বিণ. ঠাণ্ডায় পীড়িত বা কাতর, শীতকাতুরে।

শীত করা

শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া।

শীত

শীত [ śīta ] বি. 1 হিমঋতু, (সাধারণ মতে) পৌষ ও মাঘ মাসব্যাপী কাল (শীতের পাখি, এবার শীতে বাইরে যাব); 2 হিম, ঠাণ্ডাভাব (বেশ শীত পড়েছে); 3 ঠাণ্ডাবোধ, শীতলবোধ (শীত করছে)। ☐ বিণ. 1 শীতল, ঠাণ্ডা, হিমযুক্ত (‘শীত চন্দনপঙ্কে’: রবীন্দ্র); 2 শীতঋতুর উপযুক্ত (শীতবস্ত্র)। [সং. √ শ্যৈ + ত]। শীত করা, শীত ধরা, শীতে ধরা, শীত লাগা ক্রি. বি. ঠাণ্ডা বোধ হওয়া; শীতে পীড়িত হওয়া। শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া। শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা। শীতকাঁটা বি. (হঠাত্) শীতার্ত...

শীঘ্রগতি

শীঘ্রগতি, শীঘ্রগামী (-মিন্) বিণ. দ্রুতগামী।

শীতকাঁটা

শীতকাঁটা বি. (হঠাত্) শীতার্ত হওয়ার ফলে গায়ে রোমাঞ্চ।

শীত কাটানো

শীত কাটানো ক্রি. বি. 1 শীতঋতু অতিবাহিত বা যাপন করা (এবার তারা হরিদ্বারে শীত কাটাবে); 2 ঠাণ্ডাবোধ দূর করা।

শীত কাটা

শীত কাটা ক্রি. বি. 1 শীতঋতুর অবসান হওয়া; 2 ঠাণ্ডাবোধ দূর হওয়া।