শুখো
শুখা, (কথ্য) শুখো [ śukhā, (kathya) śukhō ] বিণ. 1 শুষ্ক, নীরস (শুখা ফল); 2 খোরপোষ-বর্জিত (শুখা মাইনের কাজ)। ☐ বি. 1 অনাবৃষ্টি; 2 যে-রোগে শিশু ক্রমেই শুকোতে থাকে; 3 চুন-মাখানো শুকনো তামাক-পাতা, খইনি। ☐ ক্রি. শুষ্ক হওয়া, শুকনো (‘একে একে শুখাইছে ফল এবে’: মধু.)। [সং. শুষ্ক]। শুখারুখা বিণ. শুষ্ক ও নীরস। শুখারুখার সময় গরমের দিন, গ্রীষ্মকাল।