শুচিস্মিতা

শুচিস্মিতা স্ত্রী. শুচিস্মিত বিণ. কুটিলতাবর্জিত নির্মল হাসিযুক্ত (‘শুচিস্মিত তার গান’: বিষ্ণু.)।

শুচিস্মিত

শুচিস্মিত বিণ. কুটিলতাবর্জিত নির্মল হাসিযুক্ত (‘শুচিস্মিত তার গান’: বিষ্ণু.)। স্ত্রী. শুচিস্মিতা।

শুখা

শুখা, (কথ্য) শুখো [ śukhā, (kathya) śukhō ] বিণ. 1 শুষ্ক, নীরস (শুখা ফল); 2 খোরপোষ-বর্জিত (শুখা মাইনের কাজ)। ☐ বি. 1 অনাবৃষ্টি; 2 যে-রোগে শিশু ক্রমেই শুকোতে থাকে; 3 চুন-মাখানো শুকনো তামাক-পাতা, খইনি। ☐ ক্রি. শুষ্ক হওয়া, শুকনো (‘একে একে শুখাইছে ফল এবে’: মধু.)। [সং. শুষ্ক]। শুখারুখা বিণ. শুষ্ক ও নীরস। শুখারুখার সময় গরমের দিন, গ্রীষ্মকাল।

শুক্লত্ব

শুক্লতা, শুক্লত্ব বি. শুক্ল [ śukla ] বি. শ্বেত বর্ণ। ☐ বিণ. 1 শ্বেতবর্ণবিশিষ্ট, শুভ্র, ধবল, সাদা; 2 পবিত্র, নির্মল। [সং. √ শুক্ + ল (নি.)]।

শুচিবায়ু

শুচিবাই, শুচিবায়ু বি. শুচিতা-রক্ষায় অতিরিক্ত মনোযোগপূর্ণ বাতিক বা রোগ।

শুচিবাই

শুচিবাই, শুচিবায়ু বি. শুচিতা-রক্ষায় অতিরিক্ত মনোযোগপূর্ণ বাতিক বা রোগ।

শুচিতা

শুচিতা (‘শুচিতা ফিরিছে সদা তোমারি পিছনে’: স. দ.) বি. শুচি [ śuci ] বিণ. 1 পবিত্র (শুচি বস্ত্র, শুচি মন); 2 শুদ্ধ; 3 নির্মল, পরিষ্কার; 4 নির্দোষ; 5 শুভ্র। [সং. √ শুচ্ + ই]।

শুচি

শুচি [ śuci ] বিণ. 1 পবিত্র (শুচি বস্ত্র, শুচি মন); 2 শুদ্ধ; 3 নির্মল, পরিষ্কার; 4 নির্দোষ; 5 শুভ্র। [সং. √ শুচ্ + ই]। বি. শুচিতা (‘শুচিতা ফিরিছে সদা তোমারি পিছনে’: স. দ.)। শুচিবাই, শুচিবায়ু বি. শুচিতা-রক্ষায় অতিরিক্ত মনোযোগপূর্ণ বাতিক বা রোগ। শুচিস্মিত বিণ. কুটিলতাবর্জিত নির্মল হাসিযুক্ত (‘শুচিস্মিত তার গান’: বিষ্ণু.)। স্ত্রী. ̃ স্মিতা।

শুঙ্গা

শুঙ্গ, শুঙ্গা [ śuṅga, śuṅgā ] বি. শুঁয়া, শূক। [সং. শৃঙ্গ, শৃ=শূ, ঙ্গা]।

শুঙ্গ

শুঙ্গ, শুঙ্গা [ śuṅga, śuṅgā ] বি. শুঁয়া, শূক। [সং. শৃঙ্গ, শৃ=শূ, ঙ্গা]।