শ শুধু শুধু [ śudhu ] বিণ. শূন্য, খালি (শুধু-চোখে দেখা, শুধু-হাতে লড়াই)। ☐ বিণ. ক্রি-বিণ. বিণ-বিণ. কেবল (শুধু জল আর জল, শুধু বসব)। [সং. শুদ্ধ]। শুধুশুধু, শুধাশুধি ক্রি-বিণ. অকারণে, বৃথা।
শ শুধা শুধা1 [ śudhā1 ] ক্রি. (ঋণাদি) পরিশোধ করা (‘শুধেছি কঠিন ঋণ’: রবীন্দ্র)। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শুধ্ + বাং. আ]। শুধানো ক্রি. বি. পরিশোধ করানো। শুধা2, সুধা [ śudhā2, sudhā ] ক্রি. জিজ্ঞাসা করা (‘শুধাইলা তারে’)। [> হি. √ সুধা]। শুধানো ক্রি. বি. জিজ্ঞাসা করা (এ প্রশ্ন আমাকে শুধিয়ো না)।
শ শুদ্ধি শুদ্ধি বি. 1 শোধন (ঋণশুদ্ধি); 2 ভ্রম দূরীকরণ; 3 পবিত্রতা, শুদ্ধতা; 4 নির্মলতা (মুখশুদ্ধি); 5 ভ্রমহীনতা; 6 ভেজালবিহীনতা; 7 শাস্ত্রীয় সংস্কারদ্বারা ধর্মচ্যুত অস্পৃশ্য বা ভিন্ন ধর্মাবলম্বী ব্যক্তির উদ্ধার।
শ শুদ্ধা শুদ্ধা স্ত্রী. শুদ্ধ [ śuddha ] বিণ. 1 নির্দোষ; 2 নির্মল, পবিত্র, শুচি; 3 শোধিত; 4 খাঁটি, নির্ভেজাল; 5 নির্ভুল (শুদ্ধ উত্তর); 6 শুধু, কেবল (শুদ্ধ তোমাকে বলছি)। [সং. √ শুধ + ত]।