শুভঙ্করী

শুভংকরী, শুভঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকর রচিত গণিতশাস্ত্র।

শুভংকরী

শুভংকরী, শুভঙ্করী বিণ. (স্ত্রী.) মঙ্গলকারিণী। ☐ বি. 1 দুর্গাদেবী; 2 শুভংকর রচিত গণিতশাস্ত্র।

শুভদা

শুভদা স্ত্রী. শুভদ বিণ. কল্যাণকারী।

শুভা

শুভা স্ত্রী. শুভ [ śubha ] বি. মঙ্গল, কল্যাণ (শুভংকর, শুভার্থী)। ☐ বিণ. শুভজনক, কল্যাণকর। [সং. √ শুভ্ + অ]।

শুভক্ষণ

শুভকাল, শুভক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ।

শুভকাল

শুভকাল, শুভক্ষণ বি. 1 কল্যাণকর সময়, শুভ সময়; 2 সুযোগ।

শুভদ

শুভদ বিণ. কল্যাণকারী। স্ত্রী. শুভদা।

শুভদিন

শুভদিন বি. ভালো দিন, মঙ্গলজনক দিন (শুভদিন দেখে যাত্রা করা)।

শুভদৃষ্টি

শুভদৃষ্টি বি. 1 কল্যাণকর দৃষ্টি, সুনজর; 2 বিবাহকালে বরকন্যার পরস্পরকে প্রথম দর্শনের অনুষ্ঠান।