শেষমেশ

শেষমেশ ক্রি-বিণ. শেষে; সবকিছুর পরে (শেষমেশ ঝামেলা কীভাবে মিটল?)।

শেষশয়ন

শেষশয়ন বি. 1 (অনন্তনাগের উপর) বিষ্ণুর শয়ন; 2 বিষ্ণু।

শেষরাত্রি

শেষরাত্রি বি. রাত্রির অন্তিম প্রহর বা শেষ ভাগ।

শেষকালে

শেষকালে ক্রি-বিণ. শেষে; শেষপর্যন্ত।

শেষ করা

শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট বা বিকল করা (ঘ়ড়িটাকে শেষ করলে)।

শেষ

শেষ [ śēṣa ] বি. 1 সর্পরাজ অনন্ত, বাসুকি (শেষনাগ); 2 বলরাম; 3 অবসান, সমাপ্তি, অন্ত (দুঃখের শেষ নেই); 4 সীমা (পথের শেষ); 5 ধ্বংস, বিনাশ; 6 পশ্চাত্, সর্বনিম্ন স্হান (শেষের দিকে); 7 অবশেষ (কাজের শেষ রাখতে নেই); 8 নিষ্পত্তি (এ বিবাদের শেষ নেই)। ☐ বিণ. 1 অন্তিম, অন্তকালীন (শেষ দশা); 2 সমাপ্ত, সাঙ্গ (কাজ শেষ করা, দিন শেষ হল); 3 বিনষ্ট (সম্পত্তি শেষ করা); 4 অবশিষ্ট (শেষ কাজটুকু); 5 চরম (শেষ সতর্কবাণী); 6 যার পরে আর নেই (শেষ কথা); 7 সর্বনিম্ন (শেষ স্হান)। [সং. √ শিষ্ + অ]। শেষ করা ক্রি. বি. 1 সমাপ্ত করা; 2 ধ্বংস করা, বিনষ্ট...

শেয়ারমার্কেট

শেয়ারমার্কেট বি. ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বিক্রয়ের বাজার; ফাটকা-বাজার।

শেয়ার

শেয়ার [ śēẏāra ] বি. 1 অংশ, ভাগ (সম্পত্তিতে তারও শেয়ার আছে); 2 ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বা লগ্নির অংশ। [ইং. share]। শেয়ারমার্কেট বি. ব্যাবসা-প্রতিষ্ঠানের অংশ বিক্রয়ের বাজার; ফাটকা-বাজার।

শেয়াকুল

শেয়াকুল [ śēẏākula ] বি. কুলজাতীয় বন্য কাঁটাগাছবিশেষ। [সং. শৃগালকোলি]।