শোধ
শোধ [ śōdha ] বি. 1 (ঋণাদি) পরিশোধ, প্রত্যর্পণ (ধার শোধ করা); 2 প্রতিশোধ, প্রতিহিংসা গ্রহণ (এর শোধ নেবই, শোধ তুলতে হবে); 3 শোধন, শুদ্ধি। [সং. √ শুধ্ + অ]। শোধ করা, শোধ দেওয়া ক্রি. বি. পরিশোধ হওয়া। জন্মের শোধ ক্রি-বিণ. জন্মের মতো, শেষবার বা শেষবারের মতো (জন্মের শোধ খেয়ে নাও)। শোধবোধ বি হিংসা ও প্রতিহিংসা বা হারজিত সমান-সমান হওয়া, মিটমাট। শোধা ক্রি. শোধ করা (‘শুধেছি কঠিন ঋণ’: রবীন্দ্র)।
শোণিতমোক্ষণ
শোণিতমোক্ষণ বি. (প্রধানত রোগ নিরাময়ের জন্য) অস্ত্রোপচারাদির দ্বারা দেহের রক্ত বার করে দেওয়া।
শোণিত
শোণিত [ śōṇita ] বি. রক্ত, রুধির (শোণিতধারা)। [সং. শোণ + ইত]। শোণিতধারা, শোণিতপ্রবাহ বি. রক্তের স্রোত। শোণিতমোক্ষণ বি. (প্রধানত রোগ নিরাময়ের জন্য) অস্ত্রোপচারাদির দ্বারা দেহের রক্ত বার করে দেওয়া। শোণিতরঞ্জিত, শোণিতাক্ত বিণ. রক্তাক্ত, রক্তমাখা। শোণিতশোষণ বি. 1 রক্ত শুষে নেওয়া; 2 (আল.) অন্যায় দাবি আদায়পূর্বক শক্তিহীন বা নির্জীব করা।