শ শোভমান শোভমান [ śōbha-māna ] বিণ. শোভা পাচ্ছে বা শোভিত হচ্ছে এমন (কণ্ঠে মুক্তাহার শোভমান)। [সং.√ শুভ্ + মান (শানচ্)]। স্ত্রী. শোভমানা।
শ শোভনা শোভনা স্ত্রী. শোভন [ śōbhana ] বিণ. 1 সুন্দর, সুদৃশ্য, উপযুক্ত (শোভন আকৃতি, উক্তি বা আচরণ); 2 মানায় বা ভালো দেখায় এমন, শোভাজনক। [সং. √ শুভ্ + অন]।
শ শোভন শোভন [ śōbhana ] বিণ. 1 সুন্দর, সুদৃশ্য, উপযুক্ত (শোভন আকৃতি, উক্তি বা আচরণ); 2 মানায় বা ভালো দেখায় এমন, শোভাজনক। [সং. √ শুভ্ + অন]। স্ত্রী. শোভনা। শোভনতা বি. যোগ্যতা, রমণীয়তা (শোভনতা রক্ষা করা)।
শ শোধন শোধন [ śōdhana ] বি. 1 পবিত্র বা নির্মল করা; 2 সংস্কার; 3 ভুল দূরীকরণ, সংশোধন; 4 (ঋণাদি) পরিশোধ। [সং. √ শুধ্ + অন]। শোধনি বি. (স্ত্রী.) সম্মার্জনী, ঝাঁটা। শোধনীয়, শোধ্য বিণ. শোধনযোগ্য; শোধন বা শোধ করতে হবে এমন। শোধিত বিণ. শোধন বা শোধ করা হয়েছে এমন।