শোষণ
শোষণ [ śōṣaṇa ] বি. 1 তরল পদার্থের রস টেনে নেওয়া (রক্ত শোষণ); 2 নীরস বা শুষ্ক করা; 3 (গৌণ অর্থে) পরকে ক্রমাগত বঞ্চনা করে তার ধনসম্পদ নিজে ভোগ করা (ধনীর দ্বারা দরিদ্রকে শোষণ, ইংরেজ কর্তৃক ভারত শোষণ); 4 শুষ্কীকরণ। [সং. √ শুষ্ + ণিচ্ + অন]। শোষক বিণ. বি. শোষণকারী, যে শোষণ করে। শোষিত বিণ. শোষণ করা হয়েছে এমন; নীরসীকৃত।