শ শ্বশুর শ্বশুর [ śbaśura ] বি. পতির বা পত্নীর পিতা বা পিতৃস্হানীয় ব্যক্তি। [সং. শু + √ অশ্ + উর]। শ্বশ্রূ বি. (স্ত্রী.) শ্বশুরের পত্নী, শাশুড়ি। শ্বশুরঘর বি. পতিগৃহ। শ্বশুরঘর করা ক্রি. বি. পতিগৃহে গিয়ে সংসার করা। শ্বশুরবাড়ি, শ্বশুরালয় বি. শ্বশুরের বাসভবন।
শ শ্ব শ্ব1 [ śba1 ] অব্য. আগামী দিবস, কাল (পরশ্ব)। [সং. শ্বস্]। শ্ব2 [ śba2 ] বি. কুকুর (শ্বদন্ত)। [সং. শ্বন্]।
শ শৌণ্ড শৌণ্ড [ śauṇḍa ] বিণ. 1 মাতাল, মত্ত; 2 অত্যন্ত আসক্ত বা দক্ষ (অক্ষশৌণ্ড); 3 বিখ্যাত (দানশৌণ্ড)। [সং. শুণ্ডা (=মদ) + অ]। শৌণ্ডিক, শৌণ্ডী (-ণ্ডিন্) বি. মদ্যব্যবসায়ী, শুঁড়ি। শৌণ্ডিকালয় বি. শুঁড়িখানা, মদের দোকান।
শ শৌখিন শৌখিন, (বর্জি.) শৌখীন [ śaukhina, (barji.) śaukhīna ] বিণ. 1 শখযুক্ত, বিলাসী; 2 রুচিসম্পন্ন (শৌখিন বেশভূষা); 3 মনোরম, শখ মেটায় বা তৃপ্ত করে এমন (শৌখিন দ্রব্য); 4 শখের (শৌখিন বৈরাগ্য)। [আ. শৌকীন্]।
শ শৌক্তেয় শৌক্তিক, শৌক্তিকেয়, শৌক্তেয় [ śauktika, śauktikēẏa, śauktēẏa ] বিণ. ঝিনুকজাত, শুক্তিজাত, শুক্তি থেকে উত্পন্ন। ☐ বি. মুক্তা। [সং. শুক্তি + ইক, শুক্তিক + এয়, শুক্তি + এয়]।
শ শৌক্তিকেয় শৌক্তিক, শৌক্তিকেয়, শৌক্তেয় [ śauktika, śauktikēẏa, śauktēẏa ] বিণ. ঝিনুকজাত, শুক্তিজাত, শুক্তি থেকে উত্পন্ন। ☐ বি. মুক্তা। [সং. শুক্তি + ইক, শুক্তিক + এয়, শুক্তি + এয়]।