শ্বাস
শ্বাস [ śbāsa ] বি. 1 নিশ্বাস-প্রশ্বাস; 2 হাঁপানি-রোগ; 3 মৃত্যুর পূর্বের শ্বাস। [সং. √ শ্বস্ + অ]। শ্বাস ওঠা ক্রি. বি. আসন্ন মৃত্যুসূচক শ্বাসকষ্ট হওয়া। শ্বাসকর্ম, শ্বাসকার্য, শ্বাসক্রিয়া বি. শ্বাস গ্রহণ ও ত্যাগ। শ্বাসকষ্ট বি. 1 শ্বাস গ্রহণ ও ত্যাগ করতে কষ্ট হয় যে রোগে; 2 মুমূর্ষু অবস্হায় শ্বাস গ্রহণ ও ত্যাগে কষ্টবোধ। শ্বাসনালি বি. যে নালি দিয়ে শ্বাস গৃহীত ও পরিত্যক্ত হয়, ক্লোমনালিকা, wind-pipe. শ্বাসপ্রশ্বাস বি. 1 গৃহীত ও পরিত্যক্ত শ্বাস; 2 শ্বাস গ্রহণ ও ত্যাগ। শ্বাসরোগ বি. হাঁপানি ব্রঙ্কাইটিস প্রভৃতি রোগ যাতে শ্বাসকষ্ট হয়। শ্বাসরোধ বি. 1 শ্বাস গ্রহণ ও ত্যাগে বাধা বা অক্ষমতা; 2 শ্বাসবন্ধ। শ্বাসারি...