শ্মশান

শ্মশান [ śmaśāna ] বি. শবদাহের স্হান, মশান। [সং. শ্মন্ + শান]। শ্মশানকালী বি. শ্মশানচারিণীরূপে কল্পিতা কালীমূর্তি। শ্মশানচারী (-রিন্), শ্মশানবাসী (-সিন্) বিণ. শ্মশানে বিচরণকারী বা বাসকারী। ☐ বি. 1 শিব, ভূতনাথ; 2 ভূত, প্রেত। শ্মশানচারিণী, শ্মশানবাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী। ☐ বি. কালিকাদেবী। শ্মশানপুরী, শ্মশানভূমি বি. 1 শবদাহস্হান, শ্মশান; 2 (আল.) জনশূন্য হওয়ার ফলে শ্মশানের মতো মনে হয় এমন স্হান। শ্মশানবন্ধু বি. যে-ব্যক্তি দাহকার্যের জন্য শবানুগমন করে শ্মশানে যায়। শ্মশানবৈরাগ্য বি. শ্মশানে শবদাহকালে বিষয়-বাসনা সম্পর্কে যে ঔদাসীন্য বা বিমুখতা জন্মে।

শ্বেতি

শ্বেতি বি. মূলত যকৃতের বৈকল্যের জন্য দেহচর্মের অস্বাভাবিক শুভ্রতারোগ, ধবলরোগ।

শ্বেতাম্বর

শ্বেতাম্বর বি. শুভ্রবসনধারী জৈনসম্প্রদায়বিশেষ।

শ্বেতাভ

শ্বেতাভ বিণ. সাদা আভাযুক্ত, ঈষত্ সাদা।

শ্বেতসার

শ্বেতসার বি. খাদ্যশস্য বা ফলমূলাদির শ্বেতাংশ, পালো, starch.

শ্মশানবাসিনী

শ্মশানচারিণী, শ্মশানবাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী। ☐ বি. কালিকাদেবী।

শ্মশানচারিণী

শ্মশানচারিণী, শ্মশানবাসিনী বিণ. (স্ত্রী.) শ্মশানে বিচরণকারিণী বা বাসকারিণী। ☐ বি. কালিকাদেবী।

শ্মশানবাসী

শ্মশানচারী (-রিন্), শ্মশানবাসী (-সিন্) বিণ. শ্মশানে বিচরণকারী বা বাসকারী। ☐ বি. 1 শিব, ভূতনাথ; 2 ভূত, প্রেত।

শ্বেতপ্রদর

শ্বেতপ্রদর বি. স্ত্রীজননেন্দ্রিয়ের ব্যাধিবিশেষ, স্ত্রীলোকের জননেন্দ্রিয় থেকে শ্বেতস্রাব।