শতাব্দ

শতাব্দ, (অসং.) শতাব্দী [ śatābda, ṃśatābdī ] বি. একশতবর্ষব্যাপী কালপরিমাণ, শতক, century. [সং. শত + অব্দ, ঈ]।

শতানীক

শতানীক [ śatānīka ] বিণ. ১. বৃদ্ধ; ২. শতসৈন্যবিশিষ্ট। ☐ বি. ১. পৌরাণিক মুনিবিশেষ; ২. নকুলের পুত্র। [সং. শত + অনীক]।

শতাঙ্গ

শতাঙ্গ [ śatāṅga ] বিণ. শত অঙ্গবিশিষ্ট অর্থাত্ শতভাগবিশিষ্ট, বহুভাগে বিভক্ত। ☐ বি. রথ। [সং. শত + অঙ্গ]।

শতাক্ষী

শতাক্ষী [ śatākṣī ] বিণ. একশত চক্ষুবিশিষ্ট। ☐ বি. ১. শতপুষ্পা; ২. দুর্গা। [সং. শত + অক্ষী]।

শতাংশ

শতাংশ [ śatāṃśa ] বি. ১. একশত ভাগ; ২. একশত ভাগের একভাগ। [সং. শত + অংশ]।

শতরঞ্চি

শতরঞ্চি [ śatarañci ] বি. পেতে বসার উপযোগী মোটা সুতোয় তৈরি বড়ো রঙিন চাদরবিশেষ। [আ. শত্রঞ্জী]।

শতরঞ্চ

শতরঞ্জ, শতরঞ্চ [ śata-rañja, śata-rañca ] বি. দাবাখেলা। [আ. শত্ রঞ্জ্-তু. সং. চতুরঙ্গ]।

শতরঞ্জ

শতরঞ্জ, শতরঞ্চ [ śata-rañja, śata-rañca ] বি. দাবাখেলা। [আ. শত্ রঞ্জ্-তু. সং. চতুরঙ্গ]।

শড়ানো

শড়ানো ক্রি. বি. পচানো, পচিয়ে ফেলা। ☐ বিণ. উক্ত অর্থে।

শড়া

শড়া [ śaḍ়ā ] ক্রি. পচে যাওয়া, শটিত হওয়া। ☐ বি. বিণ. উক্ত অর্থে। [সং. √ শট্ + বাং. আ]। শড়ানো ক্রি. বি. পচানো, পচিয়ে ফেলা। ☐ বিণ. উক্ত অর্থে।